ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ালে জাহান্নামের আগুনে পতিত হবে ইসরায়েল’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য হাসান আল বাগদাদি বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধে জড়ালে ইসরায়েল জাহান্নামের আগুনে পতিত হবে। যা তারা কোনো দিন কল্পনাও করেনি।

লেবাননের আল-মানার টিভি চ্যানেল আজ সোমবার এ খবর দিয়েছে।

তিনি বলেছেন, হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের কমান্ডারদের নানা ধরনের দাম্ভিক কথাবার্তা শুনতে পাচ্ছে। কিন্তু তাদের প্রতি পরামর্শ হচ্ছে দম্ভ কমান, আরেকবার হিসাব-নিকাশে ভুল করলে পরিণতি ভালো হবে না।

হাসান আল বাগদাদি আরও বলেছেন, ইসরায়েলি কমান্ডারেরা অতীত থেকে শিক্ষা নেয় না, তারা বাস্তবতাকেও উপলব্ধি করতে পারে না। এর কারণ হচ্ছে তারা সব সময় হিংসা-বিদ্বেষ ও অপরাধে নিমজ্জিত। ইহুদিবাদীদের এ ধরণের আচরণ তাদের পতনকে আরও তরান্বিত করবে বলে মন্তব্য করেন হিজবুল্লাহর এই নেতা।

এছাড়া, সম্প্রতি হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের মতো যে কোনো যুদ্ধ মোকাবেলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। গাজা ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলোর মধ্যে যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা অনেক বেড়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানিয়েছেন, ইরান, হিজবুল্লাহ ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা এখন অনেক ভালো পর্যায়ে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ালে জাহান্নামের আগুনে পতিত হবে ইসরায়েল’

আপডেট সময় ০৯:০১:০১ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১