ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীর সামনে স্বামীকে হত্যাচেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিবেশীরা। বুধবার রাতে ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকায় এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে আহতরা।

আহতরা হলেন- নন্দলালপুর এলাকার মৃত. বাছেদ মিয়ার ছেলে মেহেদী হাসান সেলিম (৪২) ও তার স্ত্রী দিয়া আক্তার (৩৪) এবং সেলিমের ছোট বোন নাজমা আক্তার (১৮)।

আহত সেলিম জানান, বাড়ির সামনের সড়কে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত. তাহের আলীর ছেলে আব্দুল লতিফ (৫০) ও তার স্ত্রী লাকী আক্তারসহ (৪৫) অজ্ঞাত আরও ১২ জন বুধবার রাতে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে বাড়ির কাছে পেয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। ওই সময় তার স্ত্রী সামনেই ছিল। তিনি তাকে উদ্ধারে বার বার চেষ্টা করেন।

তিনি বলেন, এক পর্যায়ে আব্দুল লতিফ আমার স্ত্রীর সামনেই আমাকের হত্যার উদ্দেশ্যে মাথায় চাপাতি দিয়ে কোপ মারতে থাকে। তখন আমার স্ত্রী চিৎকার করে আমাকে উদ্ধারের চেষ্টা করলে আব্দুল লতিফ চাপাতির বাট দিয়ে আমার স্ত্রীর মুখে আঘাত করলে বাম চোখে লাগে। এতে আমার স্ত্রীর চোখে মারাত্মক জখম হয়। এরপর আমার ছোট বোন নাজমার ডাক চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে আব্দুল লতিফ তার লোকজন নিয়ে চলে যায়। তারা যাওয়ার সময় নাজমাকে এলোপাথাড়ি কিলঘুষি মেরে জখম করে যায়। এ ঘটনায় আহতরা শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীর সামনে স্বামীকে হত্যাচেষ্টা

আপডেট সময় ০৫:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১