ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি! বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে: ট্রাম্প কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া

৮ মাসের অন্তঃসত্ত্বাকে গলা কেটে হত্যা, শাশুড়ি-দেবর আটক

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিজ ঘরে শাহানুর বেগম (৩৫) নামে আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহানুর ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা দোকানি রাশেদুল ইসলাম রাশেদের স্ত্রী। এ ঘটনায় পুলিশ নিহতের শাশুড়ি রশেনা বেগম ও দেবর আবদুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

স্থানীয়রা জানান, চলমান লকডাউনে ব্যবসায় মন্দা যাওয়ায় কয়েক দিন আগে শাহানুর বেগমের স্বামী রাশেদ কাজের সন্ধানে ঈশ্বরদী যান। এ সময় তিনি তিন সন্তানসহ বাড়িতেই থাকতেন।

বুধবার রাতে ঘটনাস্থলের পাশেই গানের অনুষ্ঠান চলছিল। শাহানুরের দুই সন্তানকে নিয়ে শাশুড়িসহ পরিবারের সবাই গানের অনুষ্ঠানে যান। এ সময় এক বছরের শিশুসন্তান নিয়ে নিজ ঘরেই ঘুমিয়েছিলেন তিনি।

ফাঁকা বাড়িতে একা থাকার সুযোগে কে বা কারা তাকে হত্যা করে। পরে রাত সাড়ে ১২টার দিকে গানের অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরে নিহতের আট বছরের শিশুকন্যা তার মায়ের রক্তাক্ত লাশ দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন।

এ সময় নিহতের এক বছরের শিশুটি মায়ের পাশে রক্তে গড়াগড়ি খাচ্ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
বৃহস্পতিবার সকালে সিআইডি এসে প্রাথমিক আলামত সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে পরে জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ

৮ মাসের অন্তঃসত্ত্বাকে গলা কেটে হত্যা, শাশুড়ি-দেবর আটক

আপডেট সময় ১২:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১