ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিডিও দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। ওই ব্যক্তির নাম মো. আসাদ মিয়া।

মঙ্গলবার তাকে আটক করা হয় বলে বুধবার দুপুরে র‌্যাব-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-৩ এর একটি দল খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ড ইমামবাগ বিশ্বরোড এলাকায় অভিযান চালায়। অভিযানে আসাদ মিয়াকে আটক করে। তার গ্রামের বাড়ি নরসিংদীতে।

র‌্যাব জানায়, আটক আসাদ ওই শিশুটির প্রতিবেশী। তিনি ওই শিশুকে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে লোক জড়ো হলে ধর্ষণকারী পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদ তার অপরাধের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিডিও দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১