ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্পেনে ধর্ষণের চেষ্টাকালে পুরুষাঙ্গ কেটে দিলেন বাংলাদেশি নারী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার আকাশসীমার কাছে বিমান মহড়া চালিয়ে চীন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মালয়েশিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন হুসেইন। অন্যদিকে বেইজিং এই অভিযোগ অস্বীকার করে দাবি করছে, আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান জানিয়েই সেদেশের যুদ্ধবিমানগুলো নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, তার দেশের পূর্বাঞ্চলীয় সারাওয়াক প্রদেশের আকাশসীমার কাছে বিমান মহড়া চালানোর প্রতিবাদে তিনি কুয়ালালামপুরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করবেন। কোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অর্থ এই নয় যে, আমরা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করব।

এর একদিন আগে চীন ও মালয়েশিয়ার মধ্যবর্তী বিতর্কিত আকাশসীমায় চীনা জঙ্গিবিমানকে প্রতিহত করার উদ্দেশ্যে নিজের যুদ্ধবিমান পাঠায় মালয়েশিয়া। মালয়েশিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ৫৩ মিনিটে সারাওয়াক প্রদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সর্বপ্রথম চীনা জঙ্গিবিমান ধরা পড়ে।

বিবৃতিতে দাবি করা হয়, ১৬টি চীনা জঙ্গিবিমান সমুদ্রপৃষ্ঠ থেকে ২৩ হাজার থেকে ২৭ হাজার ফুট উচ্চতায় ২৯০ নটিক্যাল মাইল বেগে মালয়েশিয়ার পানিসীমার আকাশে অনুপ্রবেশ করে। এ সময় চীনা পাইলটরা তাদের পরিচয় প্রদানের আহ্বান বারবার উপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে চীনা বিমানগুলো গতিপথ পরিবর্তন করে চলে যায়।

মালয়েশিয়ার বিমান বাহিনীর বিবৃতিতে এ ঘটনাকে সেদেশের জাতীয় সার্বভৌমত্ব ও বিমান নিরাপত্তার লঙ্ঘন বলে অভিহিত করে। তবে মালয়েশিয়ার এ দাবি নাকচ করে দিয়ে চীন বলেছে, এসব বিমান নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছিল এবং কোনো বিশেষ দেশকে টার্গেট করে এগুলোকে আকাশে ওড়ানো হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্পেনে ধর্ষণের চেষ্টাকালে পুরুষাঙ্গ কেটে দিলেন বাংলাদেশি নারী

আপডেট সময় ০৫:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১