ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের অনুষ্ঠানে কনের মৃত্যু, পাশের ঘরে লাশ রেখে ছোট বোনকে বিয়ে যুবকের!

আকাশ নিউজ ডেস্ক:

বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। কিছুক্ষণ পরেই মালাবদল হবে। ঠিক তখনই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কনে। এরপর মৃত্যুর কোলে ঢোলে পড়েন। কনের মৃত্যুর পরে তার বোন অর্থাৎ হবু শ্যালিকাকে বিয়ে করলেন বর।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের এটাওয়াতে।

প্রতিবেদনে বলা হয়, সমসপুর গ্রামের সুরভীর সঙ্গে বিয়ে হচ্ছিল নাওলি গ্রামের মঙ্গেশ কুমারের। কিন্তু মালাবদলের আগেই অসুস্থ হয়ে পড়েন সুরভী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে সুরভীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সুরভীর মৃত্যুতে মুহূর্তের মধ্যে আনন্দের অনুষ্ঠান পরিণত হয় বিষাদে। এক পর্যায়ে সবাইকে অবাক করে দিয়ে মঙ্গেশ প্রস্তাব দেন, সেই দিনই সুরভীর বোন নিশাকে তিনি বিয়ে করতে চান। পাত্রীপক্ষও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়।

এ প্রসঙ্গে সুরভীর ভাই সৌরভ বলেন, “আমরা বুঝতে পারছিলাম না কী করব। দুই পরিবার বসে সিদ্ধান্ত নেয় নিশার সঙ্গে মঙ্গেশের বিয়ে দেওয়ার। এটা খুবই অদ্ভুত ঘটনা। যখন আমার এক বোনের বিয়ে হচ্ছে তখন পাশের ঘরে আরেক বোনের মৃতদেহ শোয়ানো রয়েছে।”

কনে বিদায়ের পর সুরভীর শেষকৃত্য করে পরিবার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ের অনুষ্ঠানে কনের মৃত্যু, পাশের ঘরে লাশ রেখে ছোট বোনকে বিয়ে যুবকের!

আপডেট সময় ১১:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১