ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কৌশলে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শিশু ভাতিজিকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদপুরের কচুয়ার কৌশলে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের ভাতিজিকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। রোববার ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযুক্ত শাহীন সর্দারকে আসামি করে কচুয়া থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার মীমাংসা ও আলামত নষ্ট চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই বাড়ির মোড়ল জাহাঙ্গীর আলমকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গত ১৬ মে ওই শিশুকে চাচা সম্পর্কে একই বাড়ির শাহীন সর্দার সুকৌশলে তার বাড়িতে ডেকে হাত-পা বেঁধে যৌন নির্যাতন করে। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ছেড়ে দেয়। দুই দিন পর তার মা পারভীন বেগমকে বিষয়টি জানালে তাকে চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে ১ লাখ টাকায় রফাদফা করার চেষ্টা করা হয়। পরে ভুক্তভোগীর পরিবার ওই রায় না মানায় আইনের আশ্রয় নেয়। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহীন সর্দার গা-ঢাকা দিয়েছেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, শিশুটির পরিবারের এজাহারের ভিত্তিতে তাকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং মোড়ল জাহাঙ্গীর আলম ঘটনার আলামত নষ্ট ও মীমাংসার কাজে সহযোগিতার অপরাধে তাকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কৌশলে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শিশু ভাতিজিকে ধর্ষণ

আপডেট সময় ০৬:২৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১