ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের সময় বাড়ছে

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস মহামারীতে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকার কথা ছিল। সেটি আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ জুন পর্যন্ত ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ থাকবে।

শনিবার (২৯ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ নিয়ে বৈঠকে আজ সিদ্ধান্ত হয়েছে, আরও ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধের মেয়াদ বলবৎ থাকবে।’

বৈঠকে চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী বন্দর নিয়ে বাংলাদেশিদের ভারত থেকে ফেরা বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তাই আপাতত সোনামুখী বন্দর নিয়ে বাংলাদেশিদের দেশে ফেরা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে ওই বন্দর দিয়ে এখন পর্যন্ত মাত্র ৮৮ জন ফিরেছেন। সবাই ওখানে কঠোর কোয়ারেন্টাইনে আছেন।

প্রসঙ্গত, ভারতের করোনার পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের স্থলসীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। ত‌বে দেশ‌টি‌তে আটকাপড়া বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের ম‌ধ্যে যা‌দের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চে‌য়ে কম ছিল তা‌দের ১৪ দি‌নের বাধ্যতামূলক কোয়া‌রেন্টাইনের শ‌র্তে দে‌শে ফেরার সু‌যোগ দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের সময় বাড়ছে

আপডেট সময় ১১:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১