ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বেড়েছে ভোজ্যতেল ও পেঁয়াজের দাম

আকাশ জাতীয় ডেস্ক :

গত সপ্তাহের তুলনায় বাজারে দাম বেড়েছে ভোজ্যতেল, ও পেঁয়াজের। তবে কমেছে পাকিস্তানি কক বা সোনালী মুরগির দাম। অন্যান্য পণ্যের দাম আগের মতোই আছে।

শুক্রবার সকালে রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেট, শ্যামলী সমবায় বাজার ঘুরে বাজার দরের এ চিত্র উঠে এসেছে।

সরেজমিনে দেখা গেছে, সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৯ টাকা বাড়ানো হয়েছে। প্রতি লিটার সয়াবিন বিক্রি হচ্ছে ১৫৩ টাকায়, যা এতদিন ছিল ১৪৪ টাকা। পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাচ্ছে ৭২৮ টাকায়।

বাজার ঘুরে দেখা যায়, সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২৩০ থেকে ২৫০ টাকার মধ্যে। আগের সপ্তাহের মতো ব্রয়লার মুরগির কেজি ১৪০ টাকা ও লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা।

সোনালী মুরগির দাম কমার বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের পর থেকেই সোনালী মুরগির দাম কমছে। দফায় দফায় দাম কমে এই মুরগির দাম কেজিপ্রতি লেয়ার মুরগির চেয়েও কমে গেছে।

কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, এ সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে ৫টাকা বেড়েছে। প্রতি কেজি দেশি ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা। যা ৭ দিন আগেও ৪০ টাকায় বিক্রি হয়েছে।

এছাড়া প্রতিকেজি গাজর বিক্রি হচ্ছে ৪০ টাকা, বেগুন ৩০ থেকে ৪০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৪০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ২০ থেকে ৩০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, লতি ৬০ টাকা, সাজনা ৫০ থেকে ৬০ টাকা, আলু ২০ টাকা, কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকায়। প্রতিপিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০ টাকা, বাঁধাকপি ৩০ টাকায়। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। পেঁপে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, শসা ৪০ টাকা, মটরশুঁটি ৫০ থেকে ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।

শুকনা মরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকা, রসুন ৮০ থেকে ১২০ টাকা, আদা ৮০ থেকে ১৫০ টাকা ও হলুদ ১৮০ টাকা থেকে ২২০ টাকায়। প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৭৮ টাকা করে।

এদিকে চাউলের বাজার প্রতিকেজি বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা, মিনিকেট ৫৫ থেকে ৫৬ টাকা, নাজিরশাইল ৬২ থেকে ৬৪ টাকা, মোটা চাল ৪০ থেকে ৪২ টাকা, পোলাওয়ের চাল ৯০ থেকে ১০০ টাকায়। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ৯০ টাকায়। হাঁসের ডিমের ডজন ১৩৫ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বেড়েছে ভোজ্যতেল ও পেঁয়াজের দাম

আপডেট সময় ০১:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১