ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে যে ঘোষণা দিলেন আসাদ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাশার আল-আসাদ। নির্বাচনের জয়ী হওয়ার পর তিনি ঘোষণা দিয়ে বলেছেন, আগামীকাল থেকেই কাজে নেমে পড়তে হবে যাতে সিরিয়ার পুনর্গঠনের প্রতি মানুষে আশা বেড়ে যায়।

তিনি বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষিত হওয়ার পর এক বাণীতে এ মন্তব্য করেন।

চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে আসাদ নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ ও জাতীয়তাবাদী চেতনা প্রদর্শন করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রেসিডেন্ট আসাদ বলেন, নির্বাচনের পর্ব শেষ এবং কাজ করার পালা। তিনি বিগত এক দশকের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আত্মদানকারী সিরীয় সৈন্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তাদের আত্মত্যাগের কারণে আজ জনগণ একটি নিরাপদ সিরিয়ায় বসবাস করতে পারছে।

সিরিয়ায় বুধবার অনুষ্ঠিত নির্বাচনে শতকরা ৭৮ ভাগ ভোট পড়েছে বলে দেশটির পার্লামেন্ট স্পিকার হামুদা আস-সাব্বাগ খবর দিয়েছেন।

এদিকে রাজধানী দামেস্কসহ সারাদেশ থেকে পাওয়া খবরে জানা গেছে, প্রেসিডেন্ট আসাদ পুনর্নির্বাচিত হওয়ায় রাজপথে নেমে উল্লাস প্রকাশ করেছে দেশটির জনগণ। নানা বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশু এই আনন্দে অংশগ্রহণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে যে ঘোষণা দিলেন আসাদ

আপডেট সময় ১২:৫৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১