ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোহলির ‘নতুন লুক’, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারত দলের অধিনায়ক বিরাট কোহলির নতুন লুক দেখে অনেকের চোখ কপালে উঠেছে। মুখভর্তি দাড়ি, বড় চুল, মোটা ফ্রেমের চশমায় কোহলিকে দেখে অনেকেই বিস্মিত।

কোহলির এ নতুন লুকের ছবি নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। কেউ কেউ মজা করে তাকে জনপ্রিয় ওয়েব সিরিজ মানি হাইস্টের অধ্যাপক বলছেন।

অনেকে আবার শাহিদ কাপুর অভিনীত কবির সিং চরিত্রের সঙ্গেও কোহলির মিল খুঁজে পেয়েছেন। তাদের ধারণা— হঠাৎ সিনেমায় মজেছেন ভারত দলের অধিনায়ক।

অনেকের মতে, সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রতিপক্ষ কেন উইলিয়ামসনের কঠিন দল। এর পর ইংল্যান্ডের মাটিতেই জো রুটদের বধের মিশন। এরপর সুযোগ পেলে আইপিএল তো আছেই।

এমন সব দুর্দান্ত ম্যাচ যখন সামনে, তখন কোহলি পড়ে আছেন চেহারা পরিবর্তন নিয়ে!

এ নিয়ে বিতর্ক ওঠার আগেই ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কোহলির মনোযোগ ব্যাটে-বলেই আছে। ছবির পুরোটাই ফটোশপে করা। বিরাটের ছবি সম্পাদনা করে চুল ও দাড়ি বাড়ানো হয়েছে। এটি কোহলির মোটেও আসল রূপ নয়।

তবে কোহলির এই নতুন লুক কে এমন ফটোশপ করে নেটদুনিয়ায় ভাইরাল করেছেন, তা ভারতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করতে পারেনি।

প্রসঙ্গত আগামী ২ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে ভারতীয় দল। বিরাট কোহলির নেতৃত্বে আগামী ১৮ জুন থেকে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

এর পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিরাট কোহলি অ্যান্ড কোংয়ের এখন সাময়িক ঠিকানা মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে বায়ো বাবল সুরক্ষায় ঢুকে পড়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোহলির ‘নতুন লুক’, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

আপডেট সময় ০৫:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১