ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাদের মির্জার অনুসারীদের হামলায় ছাত্রলীগের ২ নেতা আহত

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের বিবদমান দ্বন্দ্বের জের ধরে হামলায় ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানা ব্রিজসংলগ্ন নিউ মা ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন— কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি (৪২) ও সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন (৪৫)। এ সময় নিউ মা ফার্মেসির মালিক রতন চন্দ্র দাসও (৩২) আহত হন।

আহতরা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী হিসেবে পরিচিত।

বাজারের ব্যবসায়ীরা জানান, রাত ১০টার দিকে বসুরহাট রূপালী চত্বরের দিক থেকে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও কুপিয়ে ওই তিনজনকে আহত করে। পরে হামলাকারীরা পৌর ভবনের দিকে চলে যায়।

সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেন, বুধবার বিকালে আবদুল কাদের মির্জা চরহাজারী ইউনিয়নের একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়াকালে ‘দুই-একটারে সাইজ’ করতে উসকানিমূলক বক্তব্য দেন।

তিনি দাবি করেন, কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী কেচ্ছা রাসেল, খান সাহাব, শিপন, ফখরুল, ওয়াসিম, রাজুসহ অস্ত্রধারী সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দোষীদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাদের মির্জার অনুসারীদের হামলায় ছাত্রলীগের ২ নেতা আহত

আপডেট সময় ০১:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১