ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের অভিযানের পর ইরাকের তেল বিক্রির ১৫০ বিলিয়ন ডলার চুরি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অভিযান পরিচালনা করার পর দেশটির ১৫০ বিলিয়ন ডলার চুরি হয়ে গেছে। ইরাকের প্রেসিডেন্ট বাহরাম সালিহ এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ওই অভিযানে পতন হয়েছিল সাদ্দাম হোসেন নেতৃত্বাধীন সরকারের।

গত ২৩ মে Iraq estimates that $150 billion of its oil money has been stolen from the country since the US-led invasion of 2003 শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এতে বলা হয়েছে, ইরাক থেকে দুর্নীতির আশ্রয় নিয়ে এ বিপুল অঙ্কের অর্থ পাচার করা হয়েছে।

প্রেসিডেন্ট বাহরাম সালিহ টেলিভিশন বক্তৃতায় জানান, ২০০৩ সাল থেকে প্রায় এক হাজার বিলিয়ন ডলার আয় হয়েছে তেল থেকে। এর মধ্যে ১৫০ বিলিয়ন দেশ থেকে বেরিয়ে গেছে।’

ইরাকের পার্লামেন্টে দুর্নীতির অর্থ পুনরুদ্ধার সংক্রান্ত একটি আইনের খসড়া জমা দিয়েছেন প্রেসিডেন্ট বাহরাম। প্রস্তাবিত আইনটির উদ্দেশ্য হলো দুর্নীতির মাধ্যমে চুরি হওয়া অর্থ পুনরুদ্ধার ও দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে ইরাকের সক্ষমতা বাড়ানো।

ইরাকি প্রেসিডেন্ট বাহরামের আশা, আইনটি পাস হলে ইরাক থেকে চুরি বা পাচার হওয়া অর্থ বিভিন্ন সরকার ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় পুনরুদ্ধার সম্ভব হবে।

প্রেসিডেন্ট বাহরাম ইরাকি আইনপ্রণেতাদের প্রস্তাবিত আইনটি নিয়ে আলোচনা ও তা অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরাকের আর্থিক উন্নয়নে চুরি হওয়া অর্থই যথেষ্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রের অভিযানের পর ইরাকের তেল বিক্রির ১৫০ বিলিয়ন ডলার চুরি

আপডেট সময় ০৫:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১