ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরাইলকে বয়কটের ডাক অসলো বিশপের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ জনগণের ওপর দখলদার ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে যে ঐক্যের সুর বেজে উঠেছে, তাতে কণ্ঠ মিলিয়েছেন নরওয়ের রাজধানী অসলোর বিশপ ক্যারি ভিতেবার্গ।

তিনি ইসরাইলকে বয়কট করার জন্য নরওয়ের গির্জার প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর তাসনিম নিউজের।

বিশপ ভিতেবার্গ বলেছেন, আমি বিশ্বাস করি সাধারণ বয়কট আন্দোলন হতে পারে ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে সেরা অহিংস প্রতিরোধ আন্দোলন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় ফিলিস্তিনি জনগণের জন্য আর্থিক সহায়তা করার নৈতিক ও আইনি বাধ্যবাধকতা রয়েছে। আমরা নরওয়ের গির্জাগুলোর প্রতি ‘ইসরাইল বয়কট’ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানাই। আমরা মনে করি- সমস্যার সমাধান ও শান্তি আনার জন্য ইসরাইল থেকে পুঁজি প্রত্যাহার এবং তেলআবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ভালো উপায় হতে পারে।

গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের পর বিশপ ক্যারি ভিতেবার্গ তার ফেসবুক পেজে এসব কথা লিখেছেন।

এ আহ্বানে সমালোচনার মুখেও পড়েছেন তিনি। অসলোর ন্যাশনাল কনজারভেটিভ প্রগ্রেসিভ পার্টির নেতা ও অসলোর এমপি ক্রিশ্চিয়ান টাইব্রিং জিজেদ্দে বিশপ ক্যারি ভিতেবার্গকে ইহুদিবিরোধী বলে মন্তব্য করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলকে বয়কটের ডাক অসলো বিশপের

আপডেট সময় ০১:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১