ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হামাস নেতা ইয়াহিয়াকে হত্যার হুমকি ইসরাইলের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার হুমকি দিয়েছে ইসরাইল।

ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রী ও উগ্রপন্থি লিকুদ পার্টির সিনিয়র সদস্য ইসরাইল কাৎজ ওই হুমকি দিয়েছেন। খবর হারেৎজের।

ইসরাইলের সঙ্গে ১১ দিনের যুদ্ধের পর গাজা উপত্যকার রাস্তায় নেমে ইয়াহিয়া বিজয় মিছিলে অংশ নেওয়ার পর ইসরাইলি মন্ত্রী এ হুমকি দিলেন।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর কাছে পরাজয়ের পর ইসরাইল অনেকটা রাজনৈতিক ডামাডোলের মধ্যে পড়েছে। এর মধ্যেই ইয়াহিয়াকে হত্যার হুমকি দিলেন কাৎজ।

কট্টর ইহুদিবাদী এ ইসরাইলি মন্ত্রী বলেন, যদি দুপক্ষের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির সামান্যতম লঙ্ঘন হয় তা হলে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করবে ইসরাইল।

কাৎজ বলেন, হামাসের সঙ্গে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, তাতে ইয়াহিয়াকে ইসরাইলি হত্যা থেকে দায়মুক্তি দেওয়া হয়নি।

তিনি ইসরাইলি সেনা হাদার গোল্ডিন ও অরোন শাউলের মৃতদেহ ফেরত দেওয়া এবং আটক সেনা অ্যাভেরা মেনগিস্তু ও হিশাম এ সাঈদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, ইসরাইলের এসব সেনাকে হামাস আটকে রেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হামাস নেতা ইয়াহিয়াকে হত্যার হুমকি ইসরাইলের

আপডেট সময় ১১:৩১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১