ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হত্যার পর অ্যাসিড দিয়ে লাশ পুড়িয়ে দেয়া হয়

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিখোঁজের ৪ দিন পর আব্দুর রহমান (৩৮) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

রোববার দুপুরে উপজেলার বেলতৈল ইউনিয়নের চর বেলতৈল পশ্চিমপাড়া গ্রামের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

আব্দুর রহমান ওই গ্রামের মৃত শামছুল প্রামাণিকের ছেলে।

তার পরিবারের দাবি, গত ১৯ মে রাতের খাওয়া শেষে আব্দুর রহমান নিজ ঘরে ঘুমাতে যায়। এরপর ওই দিন গভীর রাতে দুর্বৃত্তরা জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে বাইরে ডেকে নিয়ে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। পরে পরিচয় গোপন করতে লাশের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়ে লাশ ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে গেছে।

পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ৩ চাচাতো ভাইকে আটক করেছে। তারা হলেন- ওই গ্রামের মৃত বাহাদুর প্রামাণিকের ছেলে আবুল কালাম (৪৫), আব্দুস সালাম (৫০) ও শহিদুল প্রামাণিকের ছেলে মনিরুজ্জামান (৪০)।

বৃহস্পতিবার সকালে তাকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সেই থেকে তিনি গত ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শাহজাদপুর থানায় একটি জিডি করা হয়। রোববার সকালে কৃষকেরা ধান কাটতে মাঠে যাওয়ার সময় একটি ধানক্ষেতের পাশে অর্ধগলিত লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, খবর পেয়ে নিখোঁজ আব্দুর রহমানের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হত্যার পর অ্যাসিড দিয়ে লাশ পুড়িয়ে দেয়া হয়

আপডেট সময় ১১:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১