ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অদম্য সাহসী খাদিজা আল-আকসার জন্য জীবন দিতেও প্রস্তুত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ পূর্ব জেরুসালেমের আল-আকসা, যা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত। এই মসজিদকে ইসরায়েলিদের হামলা থেকে রক্ষায় স্বেচ্ছায় পাহারা দিয়ে আসছেন কুরআনের শিক্ষিকা খাদিজা খুবাইস। খবর আনাদোলু এজেন্সির।

৪৪ বছর বয়সী ফিলিস্তিনি এই নারী সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন। তিনি মৃত্যু অথবা দখলমুক্ত না হওয়া পর্যন্ত আল-আকসাকে রক্ষা করে যাবেন জানিয়ে বলেন, ‘যতদিন না তার মৃত্যু হচ্ছে অথবা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না হচ্ছে, ততদিন তিনি এই দায়িত্ব পালন করে যাবেন।’

অদম্য সাহসী খাদিজা খুবাইস আল-আকসার জন্য জীবন দিতেও প্রস্তুত। তিনি ও তার পরিবার এ কারণে বহুবার ইসরায়েলি কর্তৃপক্ষের মামলা ও হয়রানির শিকার হয়েছেন। খাদিজা ২০১৪ সাল থেকে তিনি ২৮ বার ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। তাকে কারাদণ্ডও দেওয়া হয়।

উল্লেখ্য, গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর গত ১০ মে থেকে চালানো ইসরায়েলের বর্বর হামলায় ৬৬ শিশু ও ৩৯ নারীসহ প্রায় আড়াইশ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় ১ হাজার ৯৪৮ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অদম্য সাহসী খাদিজা আল-আকসার জন্য জীবন দিতেও প্রস্তুত

আপডেট সময় ০৭:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১