ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সংসার টিকলো না মাহিয়া মাহির

আকাশ বিনোদন ডেস্ক :

চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার ভাঙনের গুঞ্জন বেশ পুরনো। এতদিন শুধু গুঞ্জন হিসেবে থাকলেও এবার ফেসবুক পোস্টে চূড়ান্ত ভাঙনের সুর শোনালেন মাহি।

শনিবার রাত একটার দিকে মাহি তার ফেসবুক পোস্টে ডিভোর্সের ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। ’

শ্বশুরবাড়ির প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনাম শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। ’

শ্বশুর বাড়ির লোকদের কাছে ক্ষমা চেয়ে মাহি লিখেছেন, ‘আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো। ’

তবে ঠিক কি কারণে সংসার টিকলো না তা স্পষ্ট করে জানাননি মাহি। শুধু জানিয়েছেন, স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানছেন। মাহি বলেন, এর বেশি কিছু জানাতে চাই না।

২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহির বিয়ে হয় সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে। দুই পরিবারের সম্মতি থাকলেও হুট করে বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় মাহি তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন করলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসার টিকলো না মাহিয়া মাহির

আপডেট সময় ০১:৩২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১