ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শিগগিরই প্রকাশ্যে আসবেন সুচি: মিয়ানমারের জান্তা প্রধান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অং সান সুচি সুস্থ আছেন এবং শিগগিরই তিনি আদালতে হাজির হবেন বলে জানিয়েছেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। গত ১ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত হওয়ার পর আর দেখা যায়নি সুচিকে।

অভ্যুত্থানের পর তিনিসহ ৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। সুচির বিরুদ্ধে আনা হয়েছে একাধিক অভিযোগও।

মিন অং হ্লাইং বলেন, সুচি তার বাড়িতেই আছেন এবং সুস্থ আছেন। আদালতে নিজের মামলার মুখোমুখি হতে শীগগিরই হাজির হচ্ছেন তিনি। ২০ মে চীনের ফিনিক্স টেলিভিশনকে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে এ তথ্য দেন হ্লাইং। এসময় তাকে প্রশ্ন করা হয় মুক্তির জন্য সুচি কী কী করেছে? হ্লাইং উত্তর দেন, সুচি নিজের সব চেষ্টাই করেছেন।

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে কারণ, সুচির দল নভেম্বরে একটি ভুয়া নির্বাচনের মাধ্যমে জিতেছে। যদিও নির্বাচন কমিশন এ দাবি এর আগেও একাধিকবার অস্বীকার করেছে। অভ্যুত্থানের পর জান্তা নেতারা দাবি করেছিলেন, তারা একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে মিয়ানমারের গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতেই এই অভ্যুত্থান করেছেন।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামি সোমবার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে সুচির। এখন পর্যন্ত তিনি ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজিরা দিয়েছেন। তাকে সরাসরি কারো সঙ্গে কথা বলার অনুমতি দেয়া হয়নি। এ জন্য তার নিরাপত্তাকেই কারণ হিসেবে দেখিয়ে আসছে জান্তা সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই প্রকাশ্যে আসবেন সুচি: মিয়ানমারের জান্তা প্রধান

আপডেট সময় ১১:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১