ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আজ থেকে অনলাইনে দেখা যাবে পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’!

আকাশ বিনোদন ডেস্ক :

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও চিত্রনায়ক সিয়াম আহমেদ জুটির প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পেয়েছিল গত বছরের ১১ ডিসেম্বর। আলোচিত ও ব্যবসাসফল এই ছবিটি এখনো দেশের ২০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে আরও বড় ঘোষণা দিলো প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

সংস্থাটি জানিয়েছে, ডিজিটাল দুনিয়াতেও আজ ২১ মে থেকে অবমুক্ত হচ্ছে ছবিটি। দেশের বাইরের দর্শক তো বটেই, পাশাপাশি বৈশ্বিক মহামারী করোনার আশঙ্কায় যারা প্রেক্ষাগৃহে সিনেমা দেখার ঝুঁকি নেননি, তাদের কথা চিন্তা করে আজ অনলাইন মুভি থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘বিশ্বসুন্দরী’। খুব সহজ উপায়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখে নেয়া যাবে চয়নিকা চৌধুরী নির্মিত প্রথম এই চলচ্চিত্র।

আরও জানানো হয়, এর জন্য কোনো অ্যাপস্-এ সাবস্ক্রাইব করার প্রয়োজন হবে না। https://bishwoshundori.maasranga.tv/ এই লিংকে প্রবেশ করে পর্যাপ্ত তথ্য সরবরাহ করে এক বা একাধিক টিকিটের জন্য আবেদন করা যাবে। টিকিটের মূল্য ২০০ টাকা। এস এম এস বা ই-মেইলের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করা যাবে। দিনের চারটি নির্ধারিত সময়ের (বেলা ১২টা, দুপুর ৩টা, সন্ধ্যা ৬টা, রাত ৯টা) যে কোনো একটি নির্বাচন করে একজন দর্শক ১২ ঘন্টার মধ্যে এক বা একাধিকবার ‘বিশ্বসুন্দরী’ দেখতে পারবেন।

‘টিকিট সংগ্রহ করতে দেশের দর্শকরা বিল পরিশোধ করতে পারবেন মাস্টার কার্ড, ভিসা কার্ড, অ্যামেক্স, ডিবিবিএল নেক্সাস, কিউ-ক্যাশ, ইউনিয়ন পে, নগদ, রকেট ও বিকাশ-এ। দেশের বাইরের দর্শকরা ভিসা ক্রেডিট, ডেবিট, স্ট্রাইপ, পে পাল ও মাস্টারকার্ডের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

উল্লেখ্য, রুম্মান রশীদ খান-এর কাহিনী ও চিত্রনাট্য অবলম্বনে ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে পরীমণি-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, বন্যা মির্জা, আনন্দ খালেদ, হীরা, সীমান্ত, খালেদ হোসেন সুজনসহ আরো অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ থেকে অনলাইনে দেখা যাবে পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’!

আপডেট সময় ১০:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১