ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার সুচির দলই ‘বিলুপ্ত করতে যাচ্ছে’ মিয়ানমার জান্তা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে সামরিক জান্তা এবার দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি পার্টিকে (এনএলডি) বিলুপ্ত করতে যাচ্ছে।

সামরিক জান্তার নিয়োগ দেওয়া নির্বাচন কমিশনের এক কমিশনারকে উদ্ধৃত করে শুক্রবার সংবাদমাধ্যম ‘মিয়ানমার নাও’ এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে সুচি’র দল বিলুপ্ত করার এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ‘মিয়ানমার নাও’। এনএলডিসহ একাধিক দল ওই বৈঠক বয়কট করে।

কমিশনের দাবি, গত বছরের নভেম্বরে সাধারণ নির্বাচনে এনএলডি জালিয়াতির আশ্রয় নিয়েছিল।

মিয়ানমার-জান্তা সমর্থিত ইউনিয়ন ইলেকশন কমিশনের (ইউইসি) চেয়ারম্যান থেইন সোয়ে সংবাদমাধ্যমটিকে বলেন, এনএলডি যে জালিয়াতি করেছে তা বেআইনি। এ কারণে আমরা দলটির নিবন্ধন বাতিল করে দেব। যারা এমন জালিয়াতি করেছে তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করা হবে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জান্তার মুখপাত্র এবং গণতন্ত্রপন্থি জাতীয় ঐক্যের সরকারের কারও মন্তব্য পাওয়া যায়নি।

গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানে গ্রেপ্তার হওয়া সুচি এখনও বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলছে। এর মধ্যে ঔপনিবেশিক আমলের ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের’ মামলায় দোষী সাব্যস্ত হলে তার ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে।

৭৫ বছর বয়সী সু চি এখন নিরাপত্তা রক্ষীদের উপস্থিতিতে ভিডিও লিংকের মাধ্যমে আইনজীবীদের সঙ্গে কথা বলার অনুমতি পেয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে সেনাবাহিনীকে ক্ষমতা থেকে টেনে নামাতে জাতীয় ঐক্যের সরকার ‘জনপ্রতিরক্ষা বাহিনী’ নামে একটি বাহিনী গঠন করার ঘোষণা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার সুচির দলই ‘বিলুপ্ত করতে যাচ্ছে’ মিয়ানমার জান্তা

আপডেট সময় ০৭:৫৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১