ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাইডেনের আহ্বান পাত্তা না দিয়ে হামলা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংঘাত বন্ধের আহ্বান উপেক্ষা করেই অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ‘সুনির্দিষ্ট লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত’ হামলা চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের শুরু থেকে বুধবার নিয়ে এ পর্যন্ত মোট চারবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। এদিন বাইডেনের কথার সুরে বোঝা গেছে, তিনি নেতানিয়াহুকে নিয়ে ধৈর্য্য হারাচ্ছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, ফোনালাপে বাইডে নেতানিয়াহুকে বলেছেন, হামাসের সঙ্গে বাড়তে থাকা লড়াইয়ের প্রেক্ষাপটে আজ ইসরাইল যুদ্ধবিরতির পথে হেঁটে সহিংসতার মাত্রা যথেষ্ট কমিয়ে আনুক- সেটিই তিনি আশা করেন।

তবে বুধবার ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তার দেশের নাগরিকদের জন্য শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।

এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অবকাঠামো লক্ষ্য করে একশ’র বেশি বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশটি। জবাবে ইসরাইলকে লক্ষ্য করে গাজা থেকে রকেটও ছোড়া হয়েছে।

ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ২২৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে নারী ও শিশু রয়েছে শতাধিক। অন্যদিকে গাজা থেকে ছোড়া রকেটের আঘাতে দুই শিশুসহ ১২ ইসরাইলি নিহত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাইডেনের আহ্বান পাত্তা না দিয়ে হামলা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু

আপডেট সময় ০১:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১