ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হামাস কমান্ডারদের বাড়িঘর টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

গাজায় দশদিন ধরে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে এবং ইসরায়েল বলছে যে, তারা সেখানে হামাস কমান্ডারদের বাড়িঘর লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।

ইসরায়েল বলেছে, তারা হামাসের সামরিক প্রধান মোহাম্মেদ দেইফকে ‘কয়েকবার’ হত্যার চেষ্টা করেছে। গত রাতে একটি অ্যাপার্টমেন্টের ওপর ইসরায়েলি বিমান হামলায় আরও দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজা থেকে বিবিসির একজন সংবাদদাতা রুশদি আবুলাউফ বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে ৭০টিরও বেশি হামলা চালানো হয়েছে।
প্রায় ৫০টি হামলা হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে। এসময় হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র ও নিরাপত্তা স্থাপনাতেও আক্রমণ করা হয়।

বুধবার সকালেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, তারা হামাসের ব্যবহৃত একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে।

আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হিদাই জিলবারমান বলেছেন, পুরো অভিযানের সময় তারা মোহাম্মেদ দেইফকে হত্যার জন্য কয়েকবার চেষ্টা চালিয়েছেন।

এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে রকেট নিক্ষেপ করা হয়েছে এবং হামাস বলছে যে, তারা দক্ষিণের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। হামাস বলছে, এই ঘাঁটি লক্ষ্য করে এটি তাদের দ্বিতীয় হামলা। কিন্তু ইসরায়েল এখবর অস্বীকার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হামাস কমান্ডারদের বাড়িঘর টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল

আপডেট সময় ০৯:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১