ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মৃত মায়ের কোল থেকে পাঁচ মাসের জীবিত সন্তান উদ্ধার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শিশু ওমর, বয়স মাত্র পাঁচ মাস। দখলদার ইসরায়েলের বিমান হামলায় তার মা ও চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে ধ্বংসস্তূপের নিচ থেকে, মৃত মায়ের কোল থেকে ওমরকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। তার ছোট্ট পায়ের তিন জায়গায় জখম হয়েছে। গাজার একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তার ৩৭ বছর বয়সী বাবা আল হামিদি বলেন, পৃথিবীতে আমার এই শিশু সন্তানটি ছাড়া আর কেউ বেঁচে নেই।

তিনি জানান, ইসরায়েলি বোমা হামলায় তার চার ছেলে সুহাইব (১৩), ইয়াহইয়া (১১), আবদে রাহমান (৮) এবং ওসমান (৬) নিহত হয়। একই সঙ্গে তার স্ত্রী মাহা আবু হাত্তাবও (৩৬) নিহত হন।

ছোট শিশু সন্তানকে চুমু খেয়ে হাদিদি বলেন, তারা আল্লাহর কাছে গেছেন। আমরাও এখানে আর বেশিদিন থাকতে চাই না। আমরা খুব শিগগিরই তাদের সঙ্গে মিলিত হবো। ইয়া আল্লাহ, এটা খুব দীর্ঘ করবেন না।

টানা ৯দিন ধরে ফিলিস্তিনিদের ওপর ক্রমাগত হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

মঙ্গলবার (১৮ মে) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মাত্র ২৫ মিনিটে উপত্যকার বিভিন্ন এলাকায় ১২২টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়। এ হামলায় অন্তত ৬০টি যুদ্ধ বিমান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। তারা গাজায় হামাসের সুড়ঙ্গ ও ঘাঁটি হিসেবে পরিচিত অন্তত ৬৫টি স্থানে হামলার দাবি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মৃত মায়ের কোল থেকে পাঁচ মাসের জীবিত সন্তান উদ্ধার

আপডেট সময় ০৬:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১