ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীর বাইক থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:  

স্বামীর মোটরসাইকেলে ঢাকায় আসছিলেন মনিকা আক্তার মৌ (২০) নামে এক গৃহবধূ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় অপর একটি মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মনিকা আক্তার মৌ রাজশাহী চারঘাট থানার চীরকুন্ডীর গ্রামের মো. আশিকুর রহমানের স্ত্রী।

বঙ্গবন্ধু সেতু থানার এসআই আব্দুল মজিদ জানান, গৃহবধূ মনিকা আক্তার মৌ সকালে রাজশাহীর চারঘাট থেকে স্বামীর মোটরসাইকেলে চড়ে ঢাকার উদ্দেশে রওনা হন। তারা মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এলে অপর একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মনিকা আক্তার মৌ মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটক করা যায়নি। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীর বাইক থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্ত্রীর

আপডেট সময় ১০:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১