ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিরহাদকে গ্রেফতারের পর সিবিআই দফতরে হাজির মমতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিমসহ তৃণমূল নেতাদের গ্রেফতারের পর সিবিআই দফতরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সকালে ফিরহাদ ও তৃণমূল কংগ্রেসের তিন নেতাকে গ্রেফতারের পর নিজাম প্যালেসের সিবিআই দফতরে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সোমবার সকালে নবান্নে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন মমতা। তবে বাড়ি থেকে সোজা চলে আসেন নিজাম প্যালেসে। সকাল ১০টা ৪৭ মিনিটে নিজাম প্যালেসে এসেই সোজা দুর্নীতিদমন শাখার ১৫ তলার অফিসে চলে যান তিনি।

তৃণমূল নেতা আইনজীবী অনিন্দ্য রাউত জানান, ‘বেআইনিভাবে’ গ্রেফতারের প্রতিবাদে তাকেও গ্রেফতার করতে হবে বলে দাবি তুলেছেন মমতা। নাহলে তিনি সিবিআই দফতর থেকে বেরোবেন না।

তিনি বলেন, ‘মমতা জানিয়েছেন, বেআইনিভাবে চারজনকে গ্রেফতার করা হয়েছে, আমায় গ্রেফতার করতে হবে না হলে আমি সিবিআই দফতর থেকে বেরোবো না।’

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূলের তিন নেতাকে তুলে নিয়ে যায় দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। সোমবার সকালে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে যায়। নারদা কেলেঙ্কারি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

কেন্দ্রীয় বাহিনী আজ সকালে হাকিমের বাড়িতে গিয়ে তাঁকে তুলে নিয়ে যায়।

এর আগে মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রতিমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে অনুমোদন দেন পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনখড়। তারা সবাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নেতা। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিধস জয়ে সবারই অবদান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিরহাদকে গ্রেফতারের পর সিবিআই দফতরে হাজির মমতা

আপডেট সময় ১২:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১