ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার হামাসপ্রধানের বাড়িতে ইসরাইলের বোমা হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার ইসরাইলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হলো ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসপ্রধানের বাড়ি।

রোববার গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার প্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। খবর আলজাজিরার।

ইয়াহিয়া আল সিনওয়ার ২০১৭ সাল থেকে হামাসের ওই শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে হামলায় এ নেতার কোনো ক্ষতি হয়েছে কিনা বা তিনি হামলার সময় বাড়িতে অবস্থান করছিলেন কিনা তা নিশ্চিত করা হয়নি।

স্থানীয় সময় আজ রোববার এ হামলা চালিয়েছে ইসরাইল। হামাসও তেলআবিবে রকেট হামলা চালিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরাইলের বিমান হামলায় আজ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাতভর বোমার শব্দ শোনা গেছে। আহত হয়েছেন অন্তত ১২ জন।

শনিবার ইসরাইলি বাহিনী গাজায় অবস্থিত ১২ তলা একটি ভবন হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয়। ওই ভবনে এপি ও আলজাজিরার কার্যালয় ছিল। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, আল জালা নামে ওই ভবন তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। সেখানে হামাসের সামরিক বাহিনীর কার্যালয় রয়েছে। এ কারণে হামলার আগে তারা ওই ভবন থেকে মানুষকে সরে যেতে সতর্ক করেছিলেন। হামলার নিন্দা জানিয়েছে এপি।
হামলার পরে আজ সকালেই তেলআবিব ও ইসরাইলের দক্ষিণাঞ্চলের শহরগুলোয় রকেট হামলা চালিয়েছে হামাস।

ফিলিস্তিনি স্বাস্থ্যসেবা কর্মীরা জানান, আরেকটি বিমান হামলায় গাজায় একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন তার স্ত্রী ও মেয়ে।

এসব হামলার নিন্দা জানিয়ে কাতারের রাজধানী দোহায় হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইসরাইলিরা ভেবেছিল তারা আল–আকসা মসজিদ ধ্বংস করে দিতে পারবে। ভেবেছিল, তারা আমাদের জনগণকে গৃহহীন করতে পারবে। আমি নেতানিয়াহুকে বলছি— আগুন নিয়ে খেলবেন না।’

গত এক সপ্তাহে গাজায় ইসরাইলি বর্বরতায় অন্তত ১৪৯ ফিলিস্তিনি মারা গেছেন। এর মধ্যে ৪১ শিশুও রয়েছে। আহত হয়েছেন ৯৫০ জন।

আর অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনিদের পাল্টা হামলায় ১০ ইসরাইলি নিহত হয়েছেন। ইসরাইল দাবি করেছে, এ পর্যন্ত শতাধিক রকেট ছুড়েছে হামাস।

এদিকে ইসরাইল-ফিলিস্তিন সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোববার (বাংলাদেশ সময় সোমবার) বৈঠক করতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং মিসরের দূতেরা পরিস্থিতি শান্ত করতে কাজ করছেন। তবে এ পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবে। ইতোমধ্যে তেলআবিব পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন ও ইসরাইল সম্পর্কবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাদি আমর।

ইসরাইলি সেনাবাহিনী গতকাল জানায়, সোমবার থেকে এ পর্যন্ত হামাস, ইসলামিক জিহাদ ও অন্য দলগুলো দুই হাজার ৩০০ রকেট ছুড়েছে। তাদের দাবি, ইসরাইল গাজায় এক হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে। হামাস ও অন্যান্য সন্ত্রাসী দলকে লক্ষ্য করে তারা এ হামলা চালিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার হামাসপ্রধানের বাড়িতে ইসরাইলের বোমা হামলা

আপডেট সময় ১২:৫৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১