ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদারীপুরের শিবচরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের শিবচরের পাট ক্ষেত থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় আড়িয়াল খা নদের পাশে সন্যাসিরচর এলাকার থেকে মো. ইসমাইল কাজী (৩০) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল উপজেলার নিলোখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের সেকান কাজীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইসমাইল ২০১৭ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করে। ভালো কোন সরকারি চাকরি না পেয়ে বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছিলো ইসমাইল।

নিহতের বড় ভাই রেজাউল কাজী বলেন, ঈদের দিন আমরা দুই ভাই এক সাথে ঈদের নামাজ পড়েছি। এরপর আমাদের প্রতিবেশী এক ভাতিজাকে নিয়ে ঘুরতে বের হয়েছিল আমার ভাই। দত্তপাড়ার ইলিয়াছ আহম্মেদ ডিগ্রি কলেজের কাছে একটি মেয়ের সাথে দেখা করে। তখন মেয়েটি ভাতিজাকে কোমল পানীয় খেতে দিয়ে ইসমাইলকে নিয়ে একা কথা বলতে একটু দূরে যায়। অনেক সময় পার হলেও ইসমাইল আর আসেনি। তখন থেকে অনেক খোঁজাখুজি করেও তাকে আর পাওয়া যায়নি।

শিবচর থানা অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন বলেন, পাট ক্ষেত থেকে গলাকাটা অবস্থায় ইসমাইল কাজী নামের এক যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হচ্ছে। হত্যার কারণ ও হত্যাকারীকে সনাক্তের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদারীপুরের শিবচরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ১২:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১