ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনের সঙ্গে তুমুল সংঘাতের মধ্যে ইসরায়েল থেকে ১২০ সেনা সরিয়ে নিল আমেরিকা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েল থেকে ১২০ সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিক সরিয়ে নিয়েছে আমেরিকা। গাজাভিত্তিক প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন সরকার এ পদক্ষেপ নিয়েছে।

বৃহস্পতিবার মার্কিন সেনা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, ইসরায়েল থেকে ১২০ জনের সেনা দলকে একটি সি-১৭ পরিবহন বিমানে করে জার্মানির মার্কিন ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এসব সেনা যৌথ সামরিক মহড়ার জন্য ইসরায়েলে গিয়েছিল।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, মার্কিন সেনারা এরইমধ্যে জার্মানির রামস্টেইন ঘাঁটিতে পৌঁছেছে। তিনি সাংবাদিকদের জানান, ইসরায়েলের মিত্রদের সঙ্গে পারমর্শের ভিত্তিতে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে, ইসরায়েল সফর না করার জন্য মার্কিন পররাষ্ট্র দফতর বৃহস্পতিবার তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। চলমান যুদ্ধপরিস্থিতির কারণে তারা এই আহ্বান জানাচ্ছে বলে পররাষ্ট্র দফতর উল্লেখ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিলিস্তিনের সঙ্গে তুমুল সংঘাতের মধ্যে ইসরায়েল থেকে ১২০ সেনা সরিয়ে নিল আমেরিকা

আপডেট সময় ০১:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১