ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে সনাতন ধর্মাবলম্বীরা বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিমা বিসর্জন দিতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে পূজা উদযাপন কমিটির নেতারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল জানান, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। কোথাও যাতে কোনো অঘটন না ঘটে, সে জন্য ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবেন। এ ছাড়া সারা দেশের ৩০ হাজার ৭৭টি পূজামণ্ডপে পুলিশ, আনসার, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, এ সময় ঢাকাতে একটি মনিটরিং সেল থাকবে। তারা নিরাপত্তাব্যবস্থা তদারক করবে। তা ছাড়া প্রতিমা বিসর্জনের দিন আশুরার তাজিয়া মিছিল হবে, যাতে মিছিল ও প্রতিমা বিসর্জন যাত্রা এক রুটে না হয়, সেটা মনিটরিং সেল দেখবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭