ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর

টিকা আনতে চীনের পথে বিশেষ বিমান

আকাশ জাতীয় ডেস্ক:

চীন থেকে করোনাভাইরাসের টিকার প্রথম চালান আনতে বিমান বাহিনীর একটি বিশেষ বিমান ঢাকা ছেড়েছে।

মঙ্গলবার সকাল ৮টা ১২ মিনিটে বিমানটি ঢাকা থেকে চীনের উদেশ্যে রওনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

তারা জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান মঙ্গলবার সকাল ৮টা ১২ মিনিটে করোনাভাইরাসের ৫ লাখ টিকা আনতে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছে।

১২ মে ঢাকায় চীনা টিকার চালান এসে পৌঁছাবে। ইতোমধ্যেই ঢাকার চীনা দূতাবাস থেকে এই টিকার চালান পৌঁছানোর তারিখ নিশ্চিত করেছে। চীন সরকার বাংলাদেশকে প্রায় ৬ লাখ টিকা উপহার দিচ্ছে। চীন থেকে পাওয়া উপহারের টিকা আগে ঢাকায় আসবে। তবে পরবর্তীতে চীন থেকে টিকা কিনে আনা হবে।বাংলাদেশে অবস্থিত চীনা নাগরিকরা এই টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন।

বাংলাদেশে প্রায় ১৫ হাজার চীনা নাগরিক বিভিন্ন প্রকল্পে কাজ করেন। বাংলাদেশ সরকার বিদেশি নাগরিকদের টিকা দেওয়ার ব্যবস্থা করলেও চীনা নাগরিকরা তার নিজ দেশের টিকা নিতেই আগ্রহী। সে কারণে চীনা নাগরিকরা অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা

টিকা আনতে চীনের পথে বিশেষ বিমান

আপডেট সময় ০১:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১