ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানুষের ভিড়ে ফেরিতে ঠাঁই পাচ্ছে না জরুরি সেবার গাড়ি

আকাশ জাতীয় ডেস্ক:

ঈদে ঘরমুখো মানুষের চাপে জরুরি সেবায় নিযয়াজিত গাড়ি ফেরিতে উঠতে হিমসিম খাচ্ছে। মোট ১৬টি ফেরির মধ্যে এখন চলছে নয়টি।

ফেরিগুলো ঘাটে ভিড়লেই শত শত যাত্রী উঠে পড়ছেন তাতে। ফলে ফেরিতে দুই-একটির বেশি জরুরি গাড়ির জায়গা হচ্ছে না। বাধ্য হয়ে শত শত যাত্রী আর দুই-একটি জরুরি সেবার গাড়ি নিয়েই পদ্মা পারি দিচ্ছে ফেরিগুলো।

সোমবার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এমন চিত্র দেখা যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরি ঘাট এলাকায়। সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নয়টি ফেরি পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। কোনো ফেরিতে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়েই পার হচ্ছেন মানুষ।

নয়টি ফেরি চলাচল করতে দেখা গেলেও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল বলেন, এমনিতে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ, তবে রোগী কিংবা লাশবাহী গাড়ি থাকলে দুই-একটি ফেরি চলাচল করে। জরুরি সেবায় নিয়োজিত গাড়িগুলো ফেরিতে তুলতে গেলে হুমড়ি খেয়ে মানুষ ফেরিতে উঠে পড়ছেন আর এতে করে অনেক সময় একটি অথবা দু’টি গাড়ি দিয়েই ফেরিগুলো দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মানুষের ভিড়ে ফেরিতে ঠাঁই পাচ্ছে না জরুরি সেবার গাড়ি

আপডেট সময় ০৪:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১