ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেনাবাহিনীর বর্বর নির্যাতনে নিহত মিয়ানমারের কবি, কেটে নেওয়া হল অভ্যন্তরীণ অঙ্গপ্রতঙ্গ!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মিয়ানমারের এক কবিকে নির্যাতন করে হত্যা করেছে সেনাবাহিনী।

মরদেহ বাড়িতে ফিরিয়ে দেওয়ার আগে তার শরীরের অভ্যন্তরীণ অঙ্গ তুলে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে এ নিয়ে তিনজন কবিকে হত্যা করা হল।

দেশটির কেন্দ্রীয় শহর শোয়েবো থেকে কবি-সহ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সেনাবাহিনী। তাদের মধ্যে একজনকে ছেড়ে দিলেও হত্যা করা হয় ওই কবিকে। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের কেন্দ্রভূমি বলা হয় এই শহরকে।

কবিতার মধ্য দিয়ে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা দিয়েছিলেন তিনি। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানায়, জিজ্ঞাসাবাদে নির্যাতনের কারণেই খেত থির মৃত্যু হয়েছে।পেশাগতভাবে তিনি একজন প্রকৌশলী ছিলেন। কিন্তু কবিতায় মনোযোগ দিতে ২০১২ সালে তিনি চাকরি ছেড়ে দেন।

তবে তার মৃত্যু নিয়ে জান্তা সরকারের মুখপাত্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার ফেসবুক পেজের তথ্যানুসারে খেত থির বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি লিখেছেন, ‘তারা মাথায় গুলি করে, কিন্তু তারা জানে না বিপ্লব থাকে হৃদয়ে।’

তিনি জানান, আমাকে তারা জেরা করেছে। তারা বলেছেন, কবিকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রে রাখা হয়েছে। কিন্তু তিনি ফিরে আসেননি, তার মরদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে।

চো সু আরও বলেন, আমাকে তারা সকালে ফোন দিয়ে মনিয়ায়োতে হাসপাতালে দেখা করতে বলেছিল। আমি ভেবেছিলাম, তার হাত ভাঙা কিংবা অন্যকিছু। কিন্তু আমি যখন হাসপাতালে পৌঁছায়ই, তখন তার লাশ মর্গে। তার অভ্যন্তরীণ অঙ্গ তুলে নেওয়া হয়েছে।

অভ্যুত্থানের এক সপ্তাহ পর তিনি লেখেন, আমি কোনো নায়ক হতে চাই না, আমি শহীদ হতে চাই। আমি ভীরু হতে চাই না, বোকা হতে চাই না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেনাবাহিনীর বর্বর নির্যাতনে নিহত মিয়ানমারের কবি, কেটে নেওয়া হল অভ্যন্তরীণ অঙ্গপ্রতঙ্গ!

আপডেট সময় ০১:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১