ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও লন্ডনের মেয়র সাদিক খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দ্বিতীয়বারের মত যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশদ্ভূত সাদিক খান। লন্ডনের প্রথম মুসলিম মেয়র হিসেবে আরও তিন বছর দ্বায়িত্ব পালন করবেন তিনি।

শনিবার রাতে রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী শন বেইলিকে পরাজিত করেন ৫১ বছর বয়সি ব্রিটিশ নাগরিক সাদিক খান। প্রথম রাউন্ড ভোটে কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারার পর দ্বিতীয় রাউন্ডে সাদিক খান ৫৫ দশমিক ২ ভাগ পপুলার ভোট পেয়ে নির্বাচিত হন। খবর বিবিসির

পুনর্নির্বাচিত হওয়ার পর টুইট বার্তায় লন্ডনবাসীকে ধন্যবাদ জানিয়েছেন সাদিক খান। তিনি বলেন, ‘আরও তিন বছর লন্ডনের সেবা করার সুযোগ আমার জীবনের সেরা সম্মান।’

লেবার পার্টির প্রার্থী সাদিক খান ১২ লাখ ৬ হাজার ৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শন বেইলি পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট। তৃতীয় স্থানে থাকা গ্রিন পার্টির প্রার্থী সায়ান বেরির প্রাপ্ত ভোট এক লাখ ৯৭ হাজার ৯৭৬।

তবে সাদিক খানের লেবার পার্টি তুলনামূলক খারাপ ফল করেছে। ১০০ বছরের ইতিহাসে লেবার পার্টি এই প্রথম ডারহাম কাউন্সিল হাতছাড়া করেছে। এ ছাড়া এই নির্বাচনে লেবার পার্টি ২১টি আসন হারিয়েছে। প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি গতবারের চেয়ে ১৪টি আসন বেশি পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আবারও লন্ডনের মেয়র সাদিক খান

আপডেট সময় ০৫:৩৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১