ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চলে গেলেন একাত্তরের কণ্ঠযোদ্ধা অনুপ ভট্টাচার্য

আকাশ জাতীয় ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সুরকার অনুপ ভট্টাচার্য। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বৃহস্পতিবার (০৬ মে) রাজধানীর আজগর আলী হাসপাতালে তাকে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অনুপ ভট্টাচার্যের মেয়ে জামাই নাট্য নির্দেশক সুদীপ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, অনুপ ভট্টাচার্য ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার বাসায় হঠাৎ করেই নিস্তেজ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর পরীক্ষানিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনুপ ভট্টাচার্যের জন্ম ১৯৪৫ সালে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘নোঙর তোলো তোলো’সহ অনেক সমবেত গানে কণ্ঠ দেন তিনি।

বহু জনপ্রিয় গানের সুরকার অনুপ ভট্টাচার্য। যার মধ্যে রফিকুল ইসলামের গাওয়া বৈশাখী মেঘের কাছে ও মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ গান ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের ভালোবাসায় সিক্ত রোনালদোর গোল, জয় পেল আল নাসর

চলে গেলেন একাত্তরের কণ্ঠযোদ্ধা অনুপ ভট্টাচার্য

আপডেট সময় ১০:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১