ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেটে জোড়া লাগা যমজ শিশুর জন্ম

আকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে পেটে জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। ওই যমজ শিশুর পেট একত্রে জোড়া লাগানো। তবে তাদের হাত-পা, মুখ ও মাথাসহ অন্যান্য অঙ্গ আলাদা। তারা দুজনই মেয়েসন্তান। জন্মের পর থেকে শিশু দুটি সুস্থ রয়েছে।

বুধবার রাতে মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনি চিকিৎসক ফারজানা হক পর্ণা ও এনেসথেসিস্ট ডা. বিএসএম এরশাদের এক ঘণ্টা চেষ্টায় সিজারের মাধ্যমে বাচ্চা দুটির জন্ম দেন প্রসূতি তাকলিমা।

তাকলিমা কমলগঞ্জ উপজেলার সিঙ্গরাউলি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী।

হাসপাতাল থেকে জানা যায়, রাত ১০টায় একই পেটের জোড়া কন্যাশিশুর জন্ম হয়। জন্মের পরে মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. এমএ হক তাদের দেখে ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।

জানা যায়, জুয়েল আহমদ পেশায় একজন পান দোকানদার। কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে তার একটি পান দোকান রয়েছে। এ দোকানের সামান্য আয় দিয়েই তার পরিবার চলে। জুয়েল আহমদের পরিবারে তার এক বোন ও ৫ বছরের আরেকটি মেয়েসন্তান রয়েছে।

জুয়েল আহমদ বলেন, স্থানীয় চিকিৎসকরা বলছেন ঢাকায় উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটি আলাদা করা সম্ভব। তবে তাড়াতাড়ি করতে হবে। এতে বড় অংকের টাকাও ব্যয় হবে। তার স্বল্প আয় দিয়ে এ ব্যয় বহন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তিনি প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, প্রবাসী ও সমাজের বিত্তশালীদের সহযোগিতা চেয়েছেন।

প্রাইভেট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. শামীম আলম বলেন, আল্ট্রাসনোগ্রাম করে দেখতে হবে বাচ্চা দুটির হৃদপিণ্ড ও পাকস্থলী আলাদা কিনা। এগুলো আলাদা হলে অস্ত্রোপাচার করে তাদের পৃথক করা সম্ভব।

তবে যত দ্রুত সম্ভব জাতীয় শিশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞদের সহযোগিতা নিলে বাচ্চাদের জন্য ভালো হয়। বড় হলে তাদের স্বাভাবিক জীবনযাপনে কষ্ট হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পেটে জোড়া লাগা যমজ শিশুর জন্ম

আপডেট সময় ০৪:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১