ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাপের মুখে চার গুণ বেশি শরণার্থী নেওয়ার ঘোষণা বাইডেনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দীর্ঘ করোনা সংকটের মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী নীতি বদলে ফেললেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ক্ষমতায় এসেই দেশে শরণার্থী প্রবেশের ক্ষেত্রে ক্যাপ তৈরি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে কড়াকড়ি কয়েক গুণ বাড়িয়েছিলেন। বাইডেন জানালেন, ট্রাম্পের তৈরি ক্যাপ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হবে।

সোমবার প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, নতুন অর্থবছরে ১৫ হাজারের শরণার্থী ক্যাপ বাড়িয়ে ৬২ হাজার ৫০০ করা হবে। অর্থাৎ অনেক বেশি শরণার্থী আমেরিকায় আশ্রয় পাবেন।

বাইডেনের এই ঘোষণা সমালোচনার মুখে যেমন পড়েছে, তেমন বহু মানুষ স্বাগত জানিয়েছেন। নির্বাচনী প্রচারে শরণার্থীর বিষয়টিতে গুরুত্ব দিয়েছিলেন জো বাইডেন। তিনি স্পষ্টই বলেছিলেন, ক্ষমতায় এলে ট্রাম্পের এই সংক্রান্ত সমস্ত নীতির পরিবর্তন হবে। কিন্তু ক্ষমতায় আসার পরে গত এপ্রিলে ট্রাম্পের তৈরি শরণার্থী ক্যাপ তিনি আপাতত বদলাবেন না বলে জানান। যা নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়। সেই চাপেই দ্রুত ক্যাপ বদলানোর সিদ্ধান্ত বলে কোনো কোনো বিশেষজ্ঞ মনে করছেন।

বাইডেন অবশ্য জানিয়েছেন, এই অর্থবছরে ৬২ হাজার ৫০০ এর লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে; কিন্তু শরণার্থী নিয়ে আমেরিকার পরিকল্পনা বজায় থাকবে। বিশ্বের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হলো যে, আমেরিকা সবাইকে আশ্রয় দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চাপের মুখে চার গুণ বেশি শরণার্থী নেওয়ার ঘোষণা বাইডেনের

আপডেট সময় ০৩:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১