ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কাতার চুক্তি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার জন্য কাতারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার কাতারের রাজধানী দোহায় এক যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

গত ৫ জুন থেকে সৌদি নেতৃত্বাধীন দেশগুলো কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করে কাতারের সঙ্গে। এর পর এক মাসের বেশি সময় হলেও সম্পর্কের কোনো উন্নতি হয়নি। এমন বাস্তবতায় মঙ্গলবার কাতার সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

কূটনৈতিক অচলাবস্থা নিরসনে আলোচনার পথ বের করতে প্রথমে কুয়েত সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পরে সেখান থেকে তিনি যান দোহায়। এর পর ‘সন্ত্রাসে অর্থায়ন’বিরোধী লড়াইকে বেগবান করতে কাতারের সঙ্গে করেন চুক্তি।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে চুক্তির বিষয়টি ঘোষণা করেন রেক্স টিলারসন।

সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান সংকট ও কাতারকে দেওয়া অবরোধের পরিপ্রেক্ষিতে এই চুক্তি করা হয়নি।

একই সংবাদ সম্মেলনে চুক্তি স্বাক্ষর করায় কাতারের প্রশংসা করেন টিলারসন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটাই, পৃথিবী থেকে সন্ত্রাসবাদ বিতাড়ন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কাতার চুক্তি

আপডেট সময় ১২:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭