ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য, ইউপি সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী ও তার ছেলে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় এক সংসদ সদস্যকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় শরীফ ভূঁইয়া (৩৬) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

রোববার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শরীফ ওই এলাকার রুস্তম ভূঁইয়ার ছেলে ও মাছিহাতা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন। তিনি বলেন, শরীফ ভূঁইয়া ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল: জাপানের ১৫ বছরের শর্ত গ্রহণ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য, ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় ১১:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১