ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নাইজারে বন্দুকধারীদের গুলিতে ১৬ সেনা নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দেশটির ১৬ সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা নিখোঁজ রয়েছেন।

রবিবার মালি সীমান্তের সাহুয়া এলাকায় একটি সেনা টহল দলের ওপর আকস্মিকভাবে বন্দুকধারীরা গুলি চালালে এসব সেনা নিহত হন। সাহুয়া ডিপার্টমেন্ট সেক্রেটারি জেনারেল ইব্রাহিম মিকো সরকারি টেলিভিশনে এসব তথ্য জানিয়েছেন।

টহল দলের কমান্ডার লেফটেন্যান্ট মামান নামেওয়া নিহত হয়েছেন এবং তার দাফন অনুষ্ঠানে যোগ দেন ইব্রাহিম মিকো। কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।

সাহুয়া হচ্ছে মরুভূমি এলাকা যার সঙ্গে সালি এবং বুরকিনা ফাসোর সীমান্ত রয়েছে। ২০১২ সাল থেকে ওই এলাকায় এ ধরনের সহিংসতা চলে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নাইজারে বন্দুকধারীদের গুলিতে ১৬ সেনা নিহত

আপডেট সময় ০৯:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১