ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরান নিয়ে বাইডেনের সঙ্গে মোসাদ প্রধানের গোপন সাক্ষাৎ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ইউসি কোহেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে ইরান প্রসঙ্গে আলোচনা করেছেন। ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম রবিবার এ খবর জানিয়েছে।

ইসরায়েলের ১১ নম্বর টিভি চ্যানেল জানায়, কোহেন ওয়াশিংটনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউজে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন। মোসাদ প্রধান ইরানের পরমাণু সমঝোতায় না ফিরতে বাইডেনকে অনুরোধ করেছেন বলেও জানিয়েছে কোনও কোনও ইসরায়েলি গণমাধ্যম।

খবরে বলা হয়, বাইডেনের সঙ্গে কোহেনের সঙ্গে সাক্ষাতের আগে তার সঙ্গে ফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাইডেনের সঙ্গে ইরান প্রসঙ্গে কী কথা বলতে হবে তা কোহেনকে শিখিয়ে দেন নেতানিয়াহু।

চ্যানেলটি জানায়, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোসাদ প্রধানের পূর্ব নির্ধারিত কোনও সাক্ষাতের কর্মসূচি ছিল না বরং ইসরায়েলের একটি নিরাপত্তা প্রতিনিধিদলের ওয়াশিংটন সফরের সময় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাইডেনের সঙ্গে কোহেনের সাক্ষাতে পদস্থ মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মার্কিন নিউজ পোর্টাল ‘এক্সিয়াস’ এ সম্পর্কে লিখেছে, হোয়াইট হাউজ এ সাক্ষাতের বিষয়টি গোপন রেখেছে এবং এ বিষয়ে কোনও খবর প্রকাশ করেনি। এটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত এ সাক্ষাতের বিষয়ে কিছু জানাতে বা এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি হোয়াইট হাউজ।

মোসাদের পরিচালক ইউসি কোহেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মায়ির বিন শাবাত, দেশটির সেনাপ্রধান জেনারেল অ্যারিও কুখাই গত সোমবার ইরানের ব্যাপারে আলোচনা করার জন্য ওয়াশিংটন সফরে যান। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি তখন বলেছিলেন, ভিয়েনায় ইরানের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনার অগ্রগতি সম্পর্কে ইসরায়েলি নিরাপত্তা প্রতিনিধিদলকে অবহিত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরান নিয়ে বাইডেনের সঙ্গে মোসাদ প্রধানের গোপন সাক্ষাৎ

আপডেট সময় ০৮:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১