ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিয়ানমারে ফের নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৮

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের ওপর ফের গুলি চালিয়েছে নিরাপত্তাবাহিনী। এতে ৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার দেশজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হলে তাতে গুলি চালায় নিরাপত্তাবাহিনী। খবর বিবিসির

খবরে বলা হয়েছে, নতুন করে রবিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয়া জান্তাবিরোধীরা। এতে হাজার হাজার মানুষ অংশ নেন। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ।

নিহতদের মধ্যে ওয়েটলেট শহরে তিন জন, শান রাজ্যের দুই শহরে দুজন রয়েছেন। এ ছাড়া সেনাবাহিনী গুলিতে ইয়াঙ্গুন এবং মান্দালয় শহরে তিনজন নিহত হয়েছেন।

বিক্ষোভের আয়োজকরা এক বিবৃতিতে ‘মিয়ানমারের জনগণের ঐক্যের কণ্ঠে বিশ্বকে কাঁপিয়ে’ দেয়ার আহ্বান জানিয়েছেন।

গত ১লা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এসময় প্রেসিডেন্ট উইন্ট মিন্ট, অং সান সু চিসহ শীর্ষ রাজনৈতিক নেতাদের আটক করা হয়। তারপর থেকেই জান্তাবিরোধী বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে সাড়ে ৭ শতাধিক বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে ফের নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৮

আপডেট সময় ০১:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১