ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সম্পর্কে টানাপোড়েন, প্রেমিকাকে ছুরি মেরে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমিকের ছুরিকাঘাতে পূজা সরকার (১৫) নামে এক কিশোরী মারা গেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শোলাকুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পূজা সরকার শোলাকুড়া গ্রামের পবিত্র সরকারের মেয়ে ও নবম শ্রেণির ছাত্রী। প্রেমিক তাঁত শ্রমিক সঞ্জয় সরকার একই এলাকার মৃত মংলা সরকারের ছেলে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সঞ্জয় সরকারের সঙ্গে পূজা সরকারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত কয়েক দিন ধরে হঠাৎ তাদের দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। এমতাবস্থায় পূজার বাবা মেয়েকে অন্য জায়গায় বিয়ের সিদ্ধান্ত নেয়। বিষয়টি জানতে পেরে প্রেমিক সঞ্জয় ক্ষিপ্ত হয়ে যায়।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির উঠানে কাজ করার সময় পেছন থেকে ধারালো ছুরি দিয়ে পূজাকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে সঞ্জয়। এতে ঘটনাস্থলেই পূজার মৃত্যু হয়। এ ঘটনায় সঞ্জয় তার শরীরেও ছুরি দিয়ে আঘাত করার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধরে ফেলে। বর্তমানে সে সদর হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে।

পূজার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। পূজার বাবা প্রবিত্র সরকার বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সম্পর্কে টানাপোড়েন, প্রেমিকাকে ছুরি মেরে হত্যা

আপডেট সময় ০১:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১