ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডাবল ইঞ্জিনের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছি : মমতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নন্দীগ্রামে মমতা ব্যানার্জী জিতেছেন, নাকি শুভেন্দু অধিকারী জিতেছেন তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এদিকে সংবাদ সংস্থা এএনআই এক টুইট বার্তায় জানিয়েছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ১২০০ ভোটে জিতেছেন মমতা। কিন্তু পরে জানা যায় শুভেন্দু জিতেছেন। আনন্দবাজারকে সে কথা জানান বিজেপির প্রার্থী শুভেন্দু নিজেই। এই ঘটনা নিয়ে কমিশনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জী।

এর আগে কালীঘাটের বাড়ি থেকে কর্মীদের উদ্দেশ্যে মমতা জানান, ‘ডাবল ইঞ্জিনের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছি। এটা বাংলার জয়, বাংলার জয়। কিন্তু উচ্ছ্বাস যেন বাঁধভাঙা না হয়। কোভিড চলছে এখনও কোভিডের মোকাবিলা করাই প্রধান। এখনই বিজয় মিছিল নয়। সকলে বাড়ি যান। অভিনন্দন আপনাদের সকলকে।

জয় নিয়ে সংশয়ের কোনও কারণ নেই তার। গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস যেমন ভাল ফল করছে, নন্দীগ্রামেও জয়ী হবেন তিনি। ২৯২ আসনের মধ্যে ২০০ এরও বেশি আসনে এখনও এগিয়ে রয়েছে তৃণমূল। ভোটের ট্রেন্ড প্রকাশিত হতেই রাজ্যের একাধিক কেন্দ্র থেকে কালীঘাট সর্বত্রই সবুজ আবির খেলায় মেতেছে ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকেরা। যদিও একেবারে শেষ লগ্নে দেখা যায় ১৯৫৩ ভোটে শুভেন্দু অধিকারির কাছে পরাজিত হয়েছেন মমতা।

উল্লেখ্য, ভারতের কেন্দ্রে আর রাজ্যে একই দলের সরকার ক্ষমতায় থাকলে দেশের সেই বিশেষ রাজ্যটার কতই না উন্নতি হতে পারে, গুজরাট-সহ বিভিন্ন রাজ্যের দৃষ্টান্ত দিয়ে পশ্চিমবঙ্গকে ঠিক সেটাই দেখাতে আপ্রাণ চেষ্টা করেছে বিজেপি। তাদের ভাষায় যার নাম ‘ডাবল ইঞ্জিন’ তত্ত্ব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডাবল ইঞ্জিনের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছি : মমতা

আপডেট সময় ০৯:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১