ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আমেরিকাকে নতুন ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে: প্রতিরক্ষামন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:-

আমেরিকা ও তার মিত্রদের সম্পূর্ণ নতুন ধরনের সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি আফগানিস্তানে গত দুই দশকের যুদ্ধের কথা উল্লেখ করে আরও বলেছেন, বিগত যুদ্ধগুলোর তুলনায় পরবর্তী যুদ্ধগুলো হবে সম্পূর্ণ ভিন্নতর।

শনিবার আমেরিকার ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রধানের পরিবর্তন উপলক্ষে এক বক্তব্যে তিনি এই সতর্কবাণী উচ্চারণ করেন।

প্রযুক্তি দ্রুতগতিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, সামনের দিকের সংঘাত শুধু জল, স্থল ও আকাশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তার মহাকাশ ও সাইবার জগতেও ছড়িয়ে পড়বে। কাজেই আমেরিকাকে এই পাঁচ ধরনের যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হবে।

বাইডেন সরকারের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, এর অর্থ হচ্ছে আমাদেরকে ভবিষ্যৎ যুদ্ধগুলোর জন্য নয়া সক্ষমতা অর্জন করতে হবে। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তার বক্তব্যে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আমেরিকাকে নতুন ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে: প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় ০৮:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১