ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের কোনও দুষ্কর্ম বিনা জবাবে পার পাবে না: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের জাতীয় সংসদের স্পিকারের সিনিয়র সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের সাম্প্রতিক ঘটনাবলী সুস্পষ্টভাবে প্রমাণ করেছে যে, ইসরাইলের কোনও দুষ্কর্ম বিনা জবাবে পার পাবে না।

তিনি বলেন, আল-কুদস শহরের সাম্প্রতিক ঘটনাবলী একথা প্রমাণ করে দেয় যে, ইহুদিবাদী আগ্রাসনের মুখে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো তাদের শক্তি সামর্থ্য নিয়ে লড়াই করবে।

বৃহস্পতিবার ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিনিধি নাসের আবু শরিফের সঙ্গে এক বৈঠকে হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি পূর্ণ সমর্থন দেওয়া হবে মুসলিম বিশ্বের জন্য সঠিক কার্যকর পদক্ষেপ।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে আল-কুদস শহরের পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ইবাদত বন্দেগিতে বাধা দিচ্ছে ইহুদিবাদী সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা। তবে ফিলিস্তিনিরাও ইহুদিবাদীদেরকে রুখে দাঁড়িয়েছেন।

এছাড়া, গত ২২ এপ্রিল সিরিয়া থেকে ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিমোনা পরমাণু স্থাপনার কাছে আঘাত হানে কিন্তু ইসরায়েলের সামরিক বাহিনী তা শনাক্ত কিংবা ভূপাতিত করতে পারেনি। পরে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালালে সেগুলো সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট ভূপাতিত করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের কোনও দুষ্কর্ম বিনা জবাবে পার পাবে না: ইরান

আপডেট সময় ০৫:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১