ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিংহাসনে বসার ৩৭ দিন পর জুলু রানির মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় নৃতাত্ত্বিক জুলু গোষ্ঠীর অন্তবর্তীকালীন শাসক রানি শিয়িওয়ে মন্টফোমবি দামিনি জুলু মারা গেছেন। জুলু রাজপরিবার এক ঘোষণায় তার মৃত্যুর খবর জানিয়েছে।

স্বামী ‍গুডউইল জোয়েলিথিনির মৃত্যুর পর গত মাসেই মন্টফোমবি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় নৃতাত্ত্বিক এই গোষ্ঠীর অন্তবর্তীকালীন শাসক হয়েছিলেন। ফলে সিংহাসনে বসার ৩৭ দিন পর মারা গেলেন ৬৫ বছর বয়সী এই রানি।

স্বামীর মৃত্যুর পর চলতি বছরের ২৪ মার্চ জুলুদের নেতা হিসেবে মন্টফোমবির নাম ঘোষণা করা হয়েছিল।

জুলু রানির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানান, মন্টফোমবির মৃত্যু রাজপরিবারকে স্তব্ধ করে দিয়েছে। তারা পুরোপুরি শোকাচ্ছন্ন। ১ কোটি ১০ লাখ জনগোষ্ঠীর জুলু জাতির পরবর্তী শাসকের নাম এখনও ঘোষণা করা হয়নি।

সপ্তাহখানেক আগে অসুস্থ রানি মন্টফোমবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তার অসুস্থতার ধরন ও রোগের নাম প্রকাশ করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিংহাসনে বসার ৩৭ দিন পর জুলু রানির মৃত্যু

আপডেট সময় ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১