ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৪৪ জনের প্রাণহানি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলে ইহুদিদের ধর্মীয় একটি উৎসবে পদদলিত হয়ে অন্তত ৪৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পূর্ব এলাকায় এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন।

দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের মেরন পর্বতে লাগ বি’ওমর উৎসবে গিয়ে ইহুদি সম্প্রদায়ের লোকজন এ ঘটনার শিকার হয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হতাহতদের জন্য প্রার্থনা করে বলেছেন, এটা মারাত্মক বিপর্যয়।

প্রতিবছর মেরন পর্বতে লাগ বি’ওমর উৎসবে বহু ইহুদি তীর্থযাত্রায় যান। সেখানে রাভভর প্রার্থনা এবং নাচের মাধ্যমে উৎসব পালন করা হয়।

জানা গেছে, ইহুদি সম্প্রদায়ের মানুষের কাছে অন্যতম পবিত্র স্থান মেরন পর্বত। গতকাল বৃহস্পতিবার রাতে মেরন পর্বতে প্রায় এক লাখ মানুষ জমায়েত হয়েছিল। আজ শুক্রবার সেখানে আরো বহু মানুষের হাজির হওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে পদদলনের ঘটনা ঘটে। সে কারণে মেরন পর্বত থেকে সবাইকে চলে যেতে বলেছে পুলিশ।

প্রাথমিকভাবে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মেরন পর্বতে একটি অবকাঠামো ভেঙে পড়ার জেরে এ হতাহতের ঘটনা ঘটেছে। পরে জানা যায়, পদদলিত হয়ে এ ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৪৪ জনের প্রাণহানি

আপডেট সময় ০১:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১