ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্প ইহুদিবাদীদের কেনা গোলামের মতো সেবা করেছেন: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানি ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার ষড়যন্ত্র নস্যাৎ করেছেন। তিনি আঞ্চলিক পররাষ্ট্রনীতি নির্ধারণে সরকারের সবচেয়ে ভালো উপদেষ্টা ছিলেন।

বুধবার মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন তিনি।

রুহানি আরও বলেন, এখন ইহুদিবাদী ইসরায়েল, তাদের আঞ্চলিক সহযোগী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উগ্রপন্থীদের ক্ষোভের সময়। কারণ তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। আমেরিকার আগের প্রেসিডেন্টরাও ইহুদিবাদীদেরকে ব্যাপক সহযোগিতা ও সমর্থন দিয়েছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইহুদিবাদীদের কেনা গোলামের মতো সেবা করেছেন।

রুহানি বলেন, যারা ইরানের পরমাণু সমঝোতা থেকে বের হতে ট্রাম্পকে উসকানি দিয়েছিল তারা হলো এই ইহুদিবাদীরা, একইভাবে তারা ট্রাম্পকে দিয়ে বায়তুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেছে, এছাড়া ফিলিস্তিনকে অজুহাত হিসেবে ব্যবহার করে ট্রাম্প কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছেন, এর পেছনেও ছিল ইহুদিবাদীরা।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদীরা, তাদের সহযোগীরা এবং আমেরিকা এখন ইরানের সাফল্যে ক্ষুব্ধ। তারা চার বছর ধরে ইরানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল তা কোনো কাজে আসেনি। ৪+১ গ্রুপ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও এখন এটা বুঝতে পেরেছে যে, ইরানের ন্যায়সঙ্গত অবস্থান এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালার সামনে নতিস্বীকার করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রাম্প ইহুদিবাদীদের কেনা গোলামের মতো সেবা করেছেন: ইরান

আপডেট সময় ০৮:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১