ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজের চেহারা আয়নায় দেখুন : বাইডেনকে এরদোয়ান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর্মেনিয়ার কথিত গণহত্যার জন্য তুরস্কের দায়ী করে গত শনিবার যে বক্তব্য দিয়েছেন তা পাল্টানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘১৯১৫ সালের ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার কারণে দুই দেশের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।’

সোমবার তুর্কি মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে এরদোয়ান বলেন, ‘১০০ বছরেরও বেশি সময় আগে আমাদের অঞ্চলে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভিত্তিহীন, অন্যায় ও অসত্য মন্তব্য করেছেন। আমি আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রেসিডেন্ট তার এই বক্তব্য থেকে সরে আসবেন।’

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকার এই পদক্ষেপে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে তিনি আমেরিকাকে নিজের চেহারা আয়নায় দেখার পরামর্শ দেন।’

এরদোগান বলেন, ‘যদি আপনারা এই ঘটনাকে গণহত্যা বলেন, তাহলে আয়নায় আপনাদের নিজেদের চেহারা দেখা প্রয়োজন। আমেরিকার আদিবাসীদের ওপর কী ঘটেছে, তাতেই সবকিছু পরিষ্কার হবে, আমি বিস্তারিত বলতে চাই না।’

গত শনিবার জো বাইডেন বলেন, ‘মেডস ইয়েগহার্নে নিহতদের প্রতি আমরা সম্মান জানাই। সেখানে যে বীভৎস্য ঘটনা ঘটেছে তা কখনো ইতিহাস থেকে মুছে যাবে না।’

বাইডেনই প্রথম আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আর্মেনিয়ার হত্যাকাণ্ডকে গণহত্যা বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিজের চেহারা আয়নায় দেখুন : বাইডেনকে এরদোয়ান

আপডেট সময় ০৮:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১